সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Friday, April 17, 2026

ব্রেকিং নিউজ

ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে আলাস্কার তরুণ পর্বতারোহীর মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন আলাস্কার জনপ্রিয় পর্বতারোহী ব্যালিন মিলার (২৩)। বুধবার এল ক্যাপিটান পাহাড়ে ওঠার সময় তিনি পড়ে গিয়ে মারা যান বলে তাঁর মা জিনিন জিরার্ড-মুরম্যান নিশ্চিত করেছেন।

শৈশব থেকেই পর্বতারোহণে অভ্যস্ত মিলারকে অনেকেই সামাজিক মাধ্যমে “অরেঞ্জ টেন্ট গাই” নামে চিনতেন। মৃত্যুর আগে পর্যন্ত দুই দিন তাঁকে টিকটক লাইভে পাহাড়ে ওঠার দৃশ্যে অনুসরণ করেছিলেন অনেকে।

ইয়োসেমাইটের ৩,০০০ ফুট উঁচু খাড়া গ্রানাইট শিলা এল ক্যাপিটান বিশ্বের শীর্ষ রক ক্লাইম্বারদের অন্যতম গন্তব্য। ২০১৭ সালে আলেক্স হনল্ড প্রথমবার দড়ি ছাড়া এ পাহাড়ে ওঠেন, যা পরে “ফ্রি সলো” প্রামাণ্যচিত্রে প্রকাশিত হয়।

চলতি গ্রীষ্মে এটি পার্কে তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। এর আগে টেক্সাসের এক ১৮ বছরের তরুণ ফ্রি-সোলো করার সময় পড়ে মারা যান এবং আগস্টে ২৯ বছরের এক নারী গাছের ডাল পড়ে নিহত হন।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img