সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Thursday, October 15, 2026

ব্রেকিং নিউজ

নারী পাচারকারী চক্রের মূলহোতাসহ ০৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর কাওরান বাজার, র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লে. কর্নেল মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম, পিএসসি।

সংবাদ সম্মেলনে মাহবুব আলম জানান, চীনে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশী মেয়েদের পাচার করে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ০৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব -৪।

র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি বিভিন্ন সংঘবদ্ধ চক্রের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা সচেষ্ট।

মাহবুব বলেন, একটি আর্ন্তজাতিক মানব পাচার চক্র যারা বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গার অল্প বয়সী নারীদেরকে আর্কষনীয় বেতনে চায়নাতে চাকুরী দেওয়ার নাম করে পাচার করে এবং চায়নাতে নিয়ে গিয়ে তাদেরকে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করে এবং বিভিন্ন শারীরিক নির্যাতন চালায়। এই চক্রের মূল হোতা আব্বাসসহ ৪ জনকে আমরা গ্রেফতার করেছি।

র‍্যাব সূত্রে জনা যায়, একটি নারী পাচারকারী চক্রের শিকার হয়ে চায়নায় পাচার হয়েছিল এবং তার খালাতো বোন এখনও চায়নাতে বন্দী অবস্থায় আছে এবং প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছে।

এই বিষয়ে র‍্যাবের কাছে সহায়তা চাইলে উক্ত ঘটনাটি সর্বাধিক গুরুত্ব দিয়ে ছায়াতদন্ত শুরু করি এবং একপর্যায়ে এই চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার ভিকটিম পিরোজপুরে একটি বিউটি পার্লারে কাজ করত। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর মাধ্যমে ভিকটিম ও তার খালাত বোন এর সাথে এই মামলার অন্যতম আসামী বাবুর সাথে পরিচয় হয়। ভিকটিম বাবুর কাছে ঢাকায় একটি ভালো কাজের সন্ধান চায়। বাবু তাদেরকে জানায় চায়নাতে আর্কষনীয় বেতনে চাকুরী আছে, বিশেষ করে যারা পার্লারের কাজ জানে এবং তাদেরকে চায়নায় আকর্ষণীয় বেতনে কাজের প্রস্তাব দেয়। তারা এই প্রস্তাবে রাজি হলে, তাদেরকে ঢাকায় নিয়ে আসে এবং এই চক্রের মূলহোতা আব্বাস এর সাথে পরিচয় করিয়ে দেয়। আব্বাস তাদেরকে আশ্বাস দেয়, চায়নাতে ভালো কাজ আছে এবং তাদেরকে সেখানে পাঠানো যাবে। তাদেরকে সেখানে ১ লক্ষ টাকা বেতনে চাকুরী দেওয়া হবে এবং সেখানে পৌঁছানোর পরপরই ১০ লক্ষ টাকা দেওয়া হবে। এই প্রলোভন দেখানোর পর তাদেরকে পাসপোর্ট ও ভিসা করে সিলভি নামের এক মেয়ের মাধ্যমে চায়নাতে পাঠিয়ে দেয়।
পরবর্তীতে তারা চায়নায় যাওয়ার পর তাদেরকে বিউটি পার্লারে কাজ না দিয়ে তাদের দুই বোনকে আলাদা দুইটি বাসায় রেখে চক্রের সদস্যরা জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করে । এক পর্যায়ে অত্র মামলার বাদী ভিকটিম নির্যাতন সহ্য না করতে পেরে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে বিভিন্ন শর্তের ভিত্তিতে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। বাংলাদেশে ফিরে এসে আসামীদের সাথে যোগাযোগ করে, তার যে বোন চায়নাতে আটক আছে, তাকে ফিরিয়ে আনতে বলে। তখন আসামী আব্বাস বাদীর বোনকে উদ্ধার করে নিয়ে আসার আশ্বাস দিয়ে ভিকটিমকে অনৈতিক কাজে বাধ্য করে। পরবর্তীতে ভিকটিম বুঝতে পারে সে মিথ্যা আশ্বাসে ক্রমাগত নির্যাতনের শিকার হচ্ছে। তখন ভিকটিম থানায় একটি মামলা রুজু করে এবং র‌্যাবের কাছেও সহযোগীতা চায়।

পরবর্তীতে র‍্যাব ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে নিবিড়ভাবে ছায়াতদন্ত শুরু করে । এবং তদন্তের এক পর্যায়ে এই চক্রের মূলহোতাসহ অন্যান্য আসামীদের তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান সনাক্ত করে র‌্যাব -৪ এর একটি চৌকষ আভিযানিক দল গত রাতে ঢাকার মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

আসামীরা হলোঃ  ১। আব্বাস মোল্লা (৩৬),ফরিদপুর, ২। জাহিদুল ইসলাম ওরফে বাবু (৩১),আদাবর, ঢাকা ৩। মিনার সরদার (৩০),গোপালগঞ্জ ৪। মোহাম্মদ রিপন শেখ (২৮), গোপালগঞ্জ।


আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা প্রায় ০৮ বছরের অধিক সময় ধরে এরকম অসংখ্য মেয়েকে আর্কষনীয় বেতনে চায়নাতে চাকুরী দেওয়ার নাম করে পাচার করে আসছে। অনেক সময় তারা ভিকটিমদেরকে চীনা নাগরিকদের সাথে  বিয়ে এবং সে দেশের নাগরিকত্ব ও উন্নত জীবনের প্রলোভন দেখায়। 
চক্রের সদস্যদের বিরুদ্ধে ইতোপূর্বে মানব পাচারের মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img