সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Friday, April 17, 2026

ব্রেকিং নিউজ

সব তোমাদের থাক

অনিন্দ্য অহম

পৃথিবীর যত ইন্টেলেকচুয়ালিটি, যত প্যাট্রিয়টিজম- সবই তোমাদের থাক

এইসব হৈচৈ, কোলাহল, এইসব রাতজাগা টক শো- তোমাদের থাক

সেই একটি মাত্র বুদ্ধ কিংবা সবগুলো যুদ্ধ, সবই তোমাদের হোক

তোমরাই হও জগতের সবচেয়ে সাচ্চা এবং শ্রেষ্ঠ মিথ্যুক লোক

যাবতীয় মেধার পালঙ্কে তাবৎ অনিদ্রা হোক তোমাদের সাথী

সাইবার দেয়াল ক্লাউডের স্তুপ জুড়ে থাক তোমাদের গ্রাফিতি

মর্ত্যের সব ভুষণ-দূষণের গায়ে লেগে থাক তোমাদের ছাপ

সব তোমাদের হোক- যত শান্তি, অশান্তি ও বিগ্রহের সংলাপ

যত বুদ্ধি, প্রজ্ঞা, বিশ্লেষণ, বিবেক ও বোধ- সব তোমাদের থাক

তোমাদের সাহস ও ভয়ে সব বারুদ ও গোলাপ একসাথে ফুটে যাক

তোমরা হও সবাই ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, সুপার হাইপারসনিক

তাবৎ কূট ও রাজ নীতি-দর্শন ঘর্ষণ-বর্ষণে তোমরাই অতুল মোড়ল ক্রিটিক

আমি পড়ে রবো বেখেয়ালের অসীম শূন্যতায় নির্জন প্রশান্ত নির্বাসনে

সকল দারিদ্র্যে, রিক্ততায়, মূর্খতায়, আহাম্মকির গাঙে স্বচ্ছ নিমজ্জনে

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img