সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Monday, March 2, 2026

ব্রেকিং নিউজ

ফ্রান্সে স্বেচ্ছাসেবী সামরিক সেবা চালুর ঘোষণা ম্যাক্রোঁর

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশটির তরুণদের জন্য নতুন স্বেচ্ছাসেবী সামরিক সেবা চালুর ঘোষণা দিয়েছেন। ১৮ থেকে ১৯ বছর বয়সী তরুণ-তরুণীরা এই ১০ মাসের সেবায় অংশ নিতে পারবে, যা আগামী গ্রীষ্মে শুরু হবে।

ম্যাক্রোঁ জানান, এই সেবায় প্রথম মাসে অস্ত্র প্রশিক্ষণ ও ড্রিল থাকবে, আর বাকি নয় মাস দেশব্যাপী সামরিক ইউনিটে দৈনন্দিন কার্যক্রমে অংশ নেবে অংশগ্রহণকারীরা। প্রোগ্রামটি শুধু দেশীয় নিরাপত্তা কার্যক্রমেই সীমিত থাকবে।

প্রাথমিকভাবে ৩,০০০ তরুণকে বেছে নেওয়া হবে, যা ২০৩৫ সালের মধ্যে বছরে ৫০,০০০-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। অংশগ্রহণকারীরা পরে সামরিক রিজার্ভে যুক্ত হবেন। প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত ২ বিলিয়ন ইউরো ব্যয় হবে, এবং স্বেচ্ছাসেবকদের মাসে প্রায় ৮০০ ইউরো ভাতা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ম্যাক্রোঁ জানান, বড় কোনো সংকট দেখা দিলে জাতীয় পরিষদ বাধ্যতামূলক নিয়োগের অনুমোদন দিতে পারে, তবে সাধারণ অবস্থায় এই সেবা স্বেচ্ছাসেবী ভিত্তিতেই থাকবে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img