সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Tuesday, March 3, 2026

ব্রেকিং নিউজ

গাজায় হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা সিটির কাছে এক হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন। শনিবারের ওই হামলায় পাঁচজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে হামাস এখনো রায়েদ সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। সংগঠনটি বলেছে, গাজা সিটির বাইরে একটি বেসামরিক গাড়িতে হামলা চালানো হয়েছে, যা অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন।

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে জানায়, রায়েদ সাদ হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। রয়টার্সকে দেওয়া এক ইসরায়েলি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, তিনি হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান ছিলেন।

হামাস-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তিনি সংগঠনের সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা এবং আগে গাজা সিটি ব্যাটালিয়নের নেতৃত্ব দিয়েছেন।

এদিকে, গাজার ওয়াফা বার্তা সংস্থা জানায়, পশ্চিম গাজা সিটির নাবুলসি মোড়ে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়, তবে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়নি।

গাজার কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি শুরুর পরও ইসরায়েল প্রায় ৮০০ বার হামলা চালিয়েছে এবং এতে অন্তত ৩৮৬ জন নিহত হয়েছেন। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত রয়েছে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img