সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Tuesday, March 3, 2026

ব্রেকিং নিউজ

হামাসের যুদ্ধবিরতি আলোচনায় প্রধান শর্তগুলো ঘোষণা

মিসরে চলমান যুদ্ধবিরতি আলোচনায় নিজেদের মূল দাবি ও অবস্থান স্পষ্ট করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। সংগঠনটির মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, তাদের প্রতিনিধি দল “সব বাধা অতিক্রম করে এমন একটি চুক্তিতে পৌঁছাতে চায়, যা গাজার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে।”

বারহুম হামাসের প্রধান দাবিগুলো তুলে ধরেন নিম্নরূপ:

★স্থায়ী ও সর্বাত্মক যুদ্ধবিরতি

★ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে গাজা থেকে প্রত্যাহার

★মানবিক ও ত্রাণ সহায়তার অবাধ প্রবেশাধিকার

★বাস্তুচ্যুতদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি

★জাতীয় প্রযুক্তিবিদদের নিয়ে গঠিত ফিলিস্তিনি তত্ত্বাবধানে পূর্ণ পুনর্গঠন কার্যক্রমের তাৎক্ষণিক সূচনা

★ন্যায্য বন্দি বিনিময় চুক্তি

বারহুম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে “আলোচনা ব্যাহত করার চেষ্টা”র অভিযোগও তোলেন। তিনি বলেন, “নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে আগের সব আলোচনার রাউন্ড ব্যর্থ করেছেন এবং এবারও তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।”

তিনি আরও বলেন, “গাজায় গণহত্যামূলক এই যুদ্ধে বর্বর সামরিক শক্তি, সীমাহীন সমর্থন এবং যুক্তরাষ্ট্রের পূর্ণ সহযোগিতা সত্ত্বেও তারা কখনোই মিথ্যা বিজয়ের চিত্র তৈরি করতে পারবে না।”

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img