সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Tuesday, March 3, 2026

ব্রেকিং নিউজ

চীনে যুক্তরাষ্ট্রের এনভিডিয়া চিপ নিষিদ্ধ

ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৫: নিজস্ব প্রতিবেদক

চীন তার শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা এনভিডিয়ার প্রসেসর কেনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, দেশের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (CAC) বাইটড্যান্স ও আলিবাবার মতো প্রযুক্তি জায়ান্টদের এনভিডিয়ার নতুন RTX Pro 6000D চিপের পরীক্ষামূলক ব্যবহার বন্ধ করতে বলেছে।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এ খবরে হতাশা প্রকাশ করে বলেন, কোম্পানি চীন ও চীনা প্রতিষ্ঠানগুলোর প্রতি সহায়ক ভূমিকা অব্যাহত রাখবে।

চীনের বাজারের জন্য বিশেষভাবে তৈরি হলেও চাহিদা কম থাকায় দেশটির বড় প্রযুক্তি কোম্পানিগুলো এই চিপ গ্রহণে আগ্রহ দেখায়নি। এর ফলে ওয়াল স্ট্রিটে এনভিডিয়ার শেয়ারমূল্য প্রায় ২.৬ শতাংশ হ্রাস পেয়েছে।

ঘটনাটি এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি বেইজিং এনভিডিয়ার বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট আইন ভঙ্গের অভিযোগ তোলে এবং যুক্তরাষ্ট্রও চীনের উন্নতমানের চিপে প্রবেশাধিকার সীমিত করে রেখেছে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img