সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Tuesday, March 3, 2026

ব্রেকিং নিউজ

ব্রিটেনে তিনজনের ডিএনএ ব্যবহার করে সুস্থ শিশু জন্ম

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫: নিজস্ব প্রতিবেদক

ব্রিটেনে প্রথমবারের মতো বিজ্ঞানীরা তিনজনের ডিএনএ ব্যবহার করে আটটি সুস্থ শিশু জন্ম দিতে সক্ষম হয়েছেন। এ প্রযুক্তির লক্ষ্য হলো জিনগত রোগ এড়াতে মায়েদের দেহে থাকা বিপজ্জনক মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মিউটেশন থেকে সন্তানকে রক্ষা করা, যা পেশী দুর্বলতা, খিঁচুনি, অঙ্গ বিকল হওয়া ও মৃত্যুর মতো জটিল রোগ সৃষ্টি করতে পারে।

প্রক্রিয়ায় মায়ের ডিম্বাণুর জেনেটিক উপাদান সুস্থ মাইটোকন্ড্রিয়াযুক্ত ডোনার ডিম্বাণুতে প্রতিস্থাপন করা হয়। ফলে শিশুর ডিএনএ আসে তিনজন থেকে—মা, বাবা এবং ডোনার। তবে ডোনারের ডিএনএ পরিমাণ ১% এরও কম এবং শিশুর কোনো বৈশিষ্ট্যে প্রভাব ফেলে না।

নিউক্যাসল বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ২২ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে আটটি সুস্থ শিশু জন্ম নিয়েছে এবং আরও একজন মা গর্ভবতী আছেন।

২০১৬ সালে ব্রিটেনে আইন পরিবর্তনের পর এ প্রযুক্তি অনুমোদন পায়। তবে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে এটি এখনো নিষিদ্ধ। সমালোচকরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মের ওপর এর প্রভাব নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ড. অ্যান্ডি গ্রিনফিল্ড এ সাফল্যকে “বৈজ্ঞানিক উদ্ভাবনের এক বিরাট অগ্রগতি” বলে অভিহিত করেছেন। অন্যদিকে, আক্রান্ত পরিবারগুলো আশা করছে, এ পদ্ধতি নতুন সম্ভাবনা খুলে দেবে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img