সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Tuesday, March 3, 2026

ব্রেকিং নিউজ

সুপার টাইফুন রাগাসার তাণ্ডব

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুন রাগাসা ফিলিপাইনে ব্যাপক ক্ষয়ক্ষতির পর বর্তমানে দক্ষিণ চীনের দিকে ধেয়ে যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে, এটি এই বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে চিহ্নিত হয়েছে।

ফিলিপাইনের উত্তরাঞ্চলে তীব্র বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এ পর্যন্ত কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থান করা হয়েছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

মঙ্গলবার টাইফুনের প্রভাবে হংকং, ম্যাকাওসহ দক্ষিণ চীনের বেশ কয়েকটি শহর স্থবির হয়ে পড়েছে। স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবহন ব্যবস্থা আংশিকভাবে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, টাইফুন রাগাসার গতিবেগ ও শক্তি ২০২৫ সালের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে উদ্বেগজনক। জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের ঘূর্ণিঝড়ের মাত্রা ও ঘনত্ব বাড়ছে বলেও সতর্ক করেছেন তারা।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img