সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Tuesday, March 3, 2026

ব্রেকিং নিউজ

কারাকাসে বিস্ফোরণের শব্দ, যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা তীব্র।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। আল জাজিরার প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার ভোরে শহরের বিভিন্ন অংশে জোরালো শব্দ শোনা যায়। অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, অন্তত সাতটি বিস্ফোরণ ও নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান লক্ষ্য করা হয়েছে।

শহরের দক্ষিণাঞ্চল, যেখানে একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে।

এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, মাদক পাচার রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তার সরকার আগ্রহী। তবে তিনি অভিযোগ পুনরায় করেছেন যে, যুক্তরাষ্ট্র তার সরকার উৎখাত ও ভেনেজুয়েলার তেল সম্পদের দখল নিতে চাপ সৃষ্টি করছে।

মাদুরো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিষয়ে সরাসরি নিশ্চিত বা অস্বীকার না করে বলেন, “এ নিয়ে কয়েক দিনের মধ্যে কথা বলা যেতে পারে।” পরিস্থিতি নিয়ে কারাকাসে উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে।

breakingbarta #ব্রেকিংবার্তা #ভেনেজুয়েলা

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img