সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Tuesday, March 3, 2026

ব্রেকিং নিউজ

বিপুল পরিমাণ জাল ও নগদ টাকা উদ্ধারসহ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

ঢাকা, ৯ নভেম্বর ২০২৫

রাজধানীর ওয়ারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল ও নগদ টাকা উদ্ধারসহ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- ১। নূরুল হক (৩২) ও সাইদুল আমিন (২৪)।

শনিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় ওয়ারী থানাধীন জুড়িয়াটুলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওয়ারী থানাধীন জুড়িয়াটুলি এলাকার একটি বাসায় দুইজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে নূরুল হক ও সাইদুল আমিনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ছয় লক্ষ টাকার জাল নোট, ১৯ লক্ষ ৭০ হাজার টাকার আসল নোট, একটি টাকা গণনার মেশিন, দুইটি স্ট্যাপলিং মেশিন ও দুই প্যাকেট স্ট্যাপলার পিন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত নূরুল হক ও সাইদুল আমিন দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দেয় মর্মে জানা যায়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img