সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Tuesday, March 3, 2026

ব্রেকিং নিউজ

কেন্টাকিতে কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ১২, ব্ল্যাক বক্স উদ্ধার

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে ইউপিএসের (UPS) একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় লুইসভিলের মুহাম্মদ আলি বিমানবন্দর থেকে হনোলুলুর উদ্দেশে উড্ডয়নকালে ইউপিএস ফ্লাইট ২৯৭৬ দুর্ঘটনায় পড়ে। তদন্তকারীরা জানান, বিমানটি উড্ডয়নের সময় বাম দিকের ইঞ্জিনটি ডানার সঙ্গে থেকে বিচ্ছিন্ন হয়ে আগুন ধরে যায়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) জানায়, বিমানের ডেটা রেকর্ডার ও ভয়েস রেকর্ডার উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষ হতে কয়েক মাস সময় লাগবে।

বিমানটি রানওয়ে ছাড়ার পরপরই কয়েকটি ভবনের ওপর পড়ে প্রায় ৮০০ মিটার জুড়ে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। স্থানীয় মেয়র ক্রেগ গ্রিনবার্গ জানান, নিহতদের মধ্যে তিনজন ক্রু এবং নয়জন স্থানীয় বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “দৃশ্যটি যেন ভয়াবহ এক ঝড়ের পরের ধ্বংসস্তূপের মতো।”

ইউপিএস জানিয়েছে, দুর্ঘটনার পর স্থগিত কার্যক্রম শিগগিরই পুনরায় শুরু করা হবে। লুইসভিল বিমানবন্দরই ইউপিএস ওয়ার্ল্ডপোর্টের কেন্দ্র, যেখানে প্রতিদিন ৩০০-রও বেশি কার্গো ফ্লাইট পরিচালিত হয়।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img