সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Tuesday, March 3, 2026

ব্রেকিং নিউজ

ফিফা চালু করল ‘পিস প্রাইজ’

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রথমবারের মতো ‘ফিফা পিস প্রাইজ – ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড’ চালু করার ঘোষণা দিয়েছে। বুধবার সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা ও মানুষকে একত্রিত করতে অসাধারণ ভূমিকা রাখা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হবে।

ফিফা জানায়, পুরস্কারটি প্রতি বছর প্রদান করা হবে এবং প্রথম বিজয়ীকে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ড্র অনুষ্ঠানের সময় আগামী ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে পুরস্কার প্রদান করবেন।

ইনফান্তিনো বলেন, “একটি বিভক্ত বিশ্বে যারা শান্তি স্থাপন ও মানুষকে একত্রিত করতে কাজ করছেন, তাদের অবদান স্বীকৃতি দেওয়াই এই পুরস্কারের উদ্দেশ্য।”

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img