সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Tuesday, March 3, 2026

ব্রেকিং নিউজ

“মার্চ অব দ্য মিলিয়ন”- জেরুজালেমে সেনা নিয়োগের বিরুদ্ধে অতি অর্থডক্স ইহুদিদের বিক্ষোভ

ইসরায়েলের জেরুজালেমে বৃহস্পতিবার হাজারো অতি অর্থডক্স (হারেদি) ইহুদি পুরুষ সামরিক নিয়োগের বিরোধিতা করে বিক্ষোভ করেছে। তারা স্লোগান দেন, “জেলে যাব, কিন্তু সেনায় নয়।”

সরকার হারেদিদের জন্য দীর্ঘদিনের সেনা অব্যাহতি বাতিল করতে চাইছে, যা ১৯৪৮ সাল থেকে চালু ছিল। বর্তমানে প্রায় ১৩ লাখ অতি অর্থডক্স ইহুদি দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ। ধর্মীয় শিক্ষা তাদের মূল কর্তব্য দাবি করে হারেদিরা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করছে।

বিক্ষোভে শহরের প্রধান সড়ক বন্ধ হয়ে যায়, একজন কিশোরের মৃত্যু হয়। সেনাবাহিনী জানায়, ৮০ হাজার হারেদি তরুণকে সেনাবাহিনীতে যোগ দিতে ডাকা হলেও মাত্র ৩ হাজার জন সাড়া দিয়েছেন।

এই ইস্যু প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকারের স্থিতি নড়বড়ে করে তুলেছে। বিশ্লেষকদের মতে, সেনা নিয়োগ বিতর্ক ইসরায়েলে আগাম নির্বাচনের পথ খুলে দিতে পারে।

২০২৪ সালে ইসরায়েলের সুপ্রিম কোর্ট হারেদিদের জন্য সামরিক অব্যাহতি বাতিল ঘোষণা করে। কিন্তু আদালতের সিদ্ধান্তের পরও প্রায় কেউই সেনায় যোগ দেয়নি।

বিক্ষোভকারীদের এই “মার্চ অব দ্য মিলিয়ন” শুধু সরকারের জন্য নয়, ইসরায়েলি সমাজের গভীর বিভাজনের প্রতিফলন হয়ে উঠেছে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img