সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Sunday, April 19, 2026

ব্রেকিং নিউজ

জাতিসংঘ ‘কাজ করা বন্ধ করেছে’: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠানের তীব্র সমালোচনা করে বলেছেন, এই সংস্থাগুলো “কাজ করা বন্ধ করে দিয়েছে” এবং গাজায় চলমান যুদ্ধের শিকারদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

শনিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর লুলা বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, তা কে মেনে নিতে পারে? জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো আর কাজ করছে না।”

লুলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পরোক্ষভাবে সমালোচনা করে বলেন, “একজন নেতার জন্য মাথা উঁচু করে চলা নোবেল পুরস্কার পাওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।”

ট্রাম্প বর্তমানে এশিয়া সফরে রয়েছেন, যেখানে তিনি দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং রবিবার থাইল্যান্ড-কাম্বোডিয়ার শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

একসময় উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকলেও এখন ট্রাম্প ও লুলার মধ্যে সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে তাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ হয় এবং পরে ৬ অক্টোবর ফোনে কথা বলে আসিয়ান সম্মেলনে সাক্ষাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img