সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Tuesday, March 3, 2026

ব্রেকিং নিউজ

জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম

নিজস্ব প্রতিবেদক

নানা টালবাহানার পর অতপুর ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এ স্বাক্ষর করেছে গণফোরাম।

আজ রবিবার (১৯ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে গণফোরামের পক্ষে স্বাক্ষর করেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।

এ সময় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং গণতান্ত্রিক সংস্কৃতি বিনির্মাণের দীর্ঘদিনের সংগ্রামে গণফোরাম সবসময় যুক্ত থেকেছে৷ বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রক্রিয়ার সঙ্গে ওতোপ্রোতোভাবে যুক্ত থাকায় তিনি দলটিকে কমিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানান।

দলটির সভাপতি পরিষদের সদস্য জ্যেষ্ঠ অ্যাডভোকেট এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক, মহিলা গণফোরামের আহবায়ক অ্যাডভোকেট সাগরিকা ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মির্জা হাসান উপস্থিত ছিলেন।

এছাড়া স্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের সদস্য ড.ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img