নোবেল শান্তি পুরস্কার ২০২৫: ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো বিজয়ী।
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়।
এই বছর মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছিল, যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংগঠন ছিল। আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ছিলেন, যিনি নিজেকে শান্তির নোবেল পাওয়ার যোগ্য বলে দাবি করে আসছেন। তবে পর্যবেক্ষকদের মতে, তার পুরস্কার জয়ের সম্ভাবনা ছিল খুবই কম।
অন্য প্রার্থীদের মধ্যে সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমস এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (CPJ)-এর নামও উল্লেখযোগ্য ছিল।
প্রতিটি নোবেল পুরস্কারের আর্থিক মূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার)। বিজয়ীরা আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোমে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে স্বর্ণপদক ও সনদ গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত বছর (২০২৪) নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানের পারমাণবিক বোমা হামলার জীবিতদের সংগঠন নিহন হিদানকিয়ো, যারা পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।



