সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Sunday, April 19, 2026

ব্রেকিং নিউজ

ইমিউন সিস্টেম গবেষণায় তিন বিজ্ঞানীকে চিকিৎসায় নোবেল পুরস্কার

২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড র‍্যামসডেল ও শিমন সাকাগুচি। তারা মানবদেহের পারিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য এ সম্মান অর্জন করেন।

সাকাগুচি ১৯৯৫ সালে রেগুলেটরি টি সেল (T-reg) আবিষ্কার করেন, যা দেহের ইমিউন প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। পরে ব্রাঙ্কো ও র‍্যামসডেল Foxp3 জিনের ত্রুটি শনাক্ত করেন, যা কিছু অটোইমিউন রোগের সঙ্গে সম্পর্কিত।

তাদের আবিষ্কার ইমিউন সিস্টেম বোঝা ও অটোইমিউন রোগ ও ক্যান্সারের চিকিৎসা উন্নয়নে নতুন দিগন্ত খুলেছে। তিন বিজ্ঞানী ভাগ করে নেবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১.২ মিলিয়ন ডলার) পুরস্কার।

নোবেল পুরস্কার প্রদান হবে আগামী ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img