সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Tuesday, March 3, 2026

ব্রেকিং নিউজ

ওপেক প্লাসের নভেম্বরে তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত

তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস (OPEC+) নভেম্বরে তেল উৎপাদন সামান্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রবিবার এক ভার্চুয়াল বৈঠকে জোটটি জানায়, তারা প্রতিদিন ১ লাখ ৩৭ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়াবে—যা অক্টোবরের বৃদ্ধির পরিমাণের সমান।

ওপেক প্লাস জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল এবং বাজারের মৌলিক অবস্থা “স্বাস্থ্যকর” থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাজার পরিস্থিতি পরিবর্তিত হলে এই উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা স্থগিত বা প্রত্যাহার করা হতে পারে বলেও সতর্ক করেছে জোটটি।

২০২৩ ও ২০২৪ সালে উল্লেখযোগ্যভাবে উৎপাদন কমানোর পর ২০২৫ জুড়ে ধীরে ধীরে উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাস।

ওপেক প্লাস জোটের সবচেয়ে প্রভাবশালী সদস্য সৌদি আরব, আর এর বাইরের প্রধান অংশীদার রাশিয়া। এছাড়া জোটের সদস্যদের মধ্যে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমান।

পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে নভেম্বরের ২ তারিখে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img