সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Tuesday, March 3, 2026

ব্রেকিং নিউজ

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৬৯ নিহত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেবু প্রদেশের বোগো শহরের কাছে স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এতে এখন পর্যন্ত অন্তত ৬৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ধসে পড়া ভবনের নিচে আরও মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পরপরই ৩৭৯টি আফটারশক আঘাত হানে, যা উদ্ধারকাজ ব্যাহত করেছে। সেবু ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলেও পরবর্তীতে আংশিকভাবে সরবরাহ চালু করা হয়।

প্রাদেশিক সরকার চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রশান্ত মহাসাগরের “রিং অব ফায়ার” অঞ্চলে অবস্থান করায় ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img