সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Tuesday, March 3, 2026

ব্রেকিং নিউজ

পারমাণবিক নিরস্ত্রীকরণ মানে সার্বভৌমত্ব বিসর্জন: উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া জানিয়েছে, তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করা মানে দেশটির সার্বভৌমত্ব বিসর্জন দেওয়া। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়ং এক বিবৃতিতে বলেন,

“কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি ও ভারসাম্য নিশ্চিত করতে আমরা পারমাণবিক শক্তিকে সংবিধানে ‘পবিত্র ও চূড়ান্ত’ হিসেবে অন্তর্ভুক্ত করেছি। এটি কোনোভাবেই ব্যাহত বা পরিবর্তিত করা যাবে না। উত্তর কোরিয়ার ওপর নিরস্ত্রীকরণ চাপিয়ে দেওয়া মানে আমাদের সার্বভৌমত্ব ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া এবং সংবিধান ভঙ্গ করার শামিল।”

তিনি আরও জোর দিয়ে বলেন,

“আমরা কখনোই পারমাণবিক শক্তি ত্যাগ করব না। এটি আমাদের জাতীয় নীতি, সার্বভৌম অধিকার এবং অস্তিত্বের মৌলিক ভিত্তি। কোনো পরিস্থিতিতেই আমরা এই অবস্থান থেকে সরে আসব না।”

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এ বক্তব্য আবারও প্রমাণ করছে যে দেশটি আন্তর্জাতিক চাপের মুখেও তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img