সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Thursday, March 5, 2026

ব্রেকিং নিউজ

সিলেটে ৮০০ বিদেশী মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট কর্তৃক ০৭ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের ৮০০ (আটশত) বোতল বিদেশী মদ উদ্ধার করেছে।

রবিবার ( ১২ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএনসি উপ-পরিদর্শক জনাব মোঃ মামুনার রশীদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মামুনার রশীদ বলেন, মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের ভয়াল ছোবল থেকে সমাজ, বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য দেশব্যাপী ডিএনসি’র অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, ডিএনসি’র গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন যাবত বিদেশী মদ পাচারের বিষয়ে গোয়েন্দা নজরদারি করে আসছে এবং এই গোয়েন্দা বিভাগের তৎপরতায় বিভিন্ন সময় বেশ কিছু চালান জব্দ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট এর সহকারী পরিচালক জনাব পলাশ পাল এর সার্বিক দিকনিদের্শনায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট এর উপ-পরিদর্শক জনাব মোঃ মামুনার রশীদ এর নেতৃত্বে একটি অপারেশনাল টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর সকাল ০৭:০০ ঘটিকায় কোম্পানীগঞ্জ থানাধীন কোম্পানীগঞ্জ থেকে মামলার আসামী তুয়াব আলী (৪৫) এবং তার পূর্ব ভিটির বসতঘর থেকে মোট ৮০০ (আটশত) বোতল ভারতীয় বিদেশী মদসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে ডিএনসি।

এদিক উপ-পরিদর্শক জনাব মোঃ মামুনার রশীদ বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামী তুয়াব আলী (৪৫) জানায়, একই গ্রামের বাসিন্দা মৃত বাদাই মিয়ার পুত্র কাসাব আলী (৪৫) সহ এই আলামত সিলেট শহর ও ঢাকায় প্রেরণের উদ্দেশ্যে তার ঘরে মজুত করে রাখে।

আসামীদ্বয়ের নাম ও ঠিকানা ৪-
০১। তুয়াব আলী (৪৫) (গ্রেফতার), পিতা-মৃত শরীয়ত আলী, মাতা-মৃত বরাতুন নেছা, সাং-কোম্পানীগঞ্জ গ্রাম, পোঃ-কোম্পানীগঞ্জ-৩১৪০, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট।
০২। কাসাব আলী (৪৫) (পলাতক), পিতা-মৃত বাদাই মিয়া, সাং- কোম্পানীগঞ্জ গ্রাম (গো খালের পাড়), পোঃ-কোম্পানীগঞ্জ-৩১৪০, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট।

ডিএনসি’র এ ধরনের অভিযান ভবিষ্যৎতে অব্যাহত থাকবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মামুনার রশীদ।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বহাল: এনসিপির নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১১ আসনে বিএনপি...

ভোটের কাউন্টডাউন শুরু: আমরা কি সত্যিই প্রস্তুত?

ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্বাচনের আর এক মাসেরও...

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার ওপর নজিরবিহীন হামলা, UNRWA ভবন বুলডোজার দিয়ে ভাঙল ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর...

গাজা ‘বোর্ড অব পিস’-এ বিতর্কিত টনি ব্লেয়ারকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img